ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহে মানববন্ধন, ১৪ বছর পর ছেলের খোঁজে মায়ের আকুতি রায়গঞ্জের হাটপাঙ্গাসীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট গোদাগাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে ৮০ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে সাংবাদিকদের মামলা প্রত্যাহার ও ধর্ষণ-হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন রাজশাহীতে গুমের শিকার পরিবারের স্বীকৃতি ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন পঞ্চগড় সীমান্তে নারী ও শিশুসহ আ/ট/ক, পতাকা বৈঠকে বিজিবির কাছে হস্তান্তর ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানববন্ধন, ৫ দফা দাবি তিনবিঘা করিডোর সীমান্তে উত্তেজনার পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক গারো পাহাড়ে বনের জমি বেদখল, হুমকিতে জীববৈচিত্র্য গুরুদাসপুরে পুকুর থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

পঞ্চগড় সীমান্তে নারী ও শিশুসহ আ/ট/ক, পতাকা বৈঠকে বিজিবির কাছে হস্তান্তর

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৯:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় সীমান্তে নারী ও শিশুসহ আ/ট/ক, পতাকা বৈঠকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক, পরে মামলা দিয়ে আদালতে তোলার প্রক্রিয়া

পঞ্চগড় সীমান্ত পথে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় শিশুসহ এক নারীকে আটক করে পরে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ মে) রাতে পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকার মেইন পিলার ৭৫১ থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে সিপাইপাড়া এলাকায়। বিএসএফ প্রথমে তাদের আটক করে পরে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করে।

আটকরা হলেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার দওপাড়া এলাকার কহিনুর মুন্সির মেয়ে বৃষ্টি খাতুন (২৫) এবং তার তিন বছর বয়সী কন্যা আয়েশা খাতুন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তারা পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মাধুপাড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের টহল দল তাদের আটক করে।

পরে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে রাত ৭টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাই শেষে বিএসএফ আটক মা ও শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করে।

এরপর রাতেই পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, আটক নারী আগেও একবার ভারতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি তার স্বামীর কাছে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। পরে বিএসএফ তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।

তিনি আরও জানান, শনিবার দুপুরে আটকদের আদালতে হাজির করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড় সীমান্তে নারী ও শিশুসহ আ/ট/ক, পতাকা বৈঠকে বিজিবির কাছে হস্তান্তর

আপডেট সময় : ০৯:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬