ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু গুরুতর আহত রুহির চিকিৎসায় ইউএনও কার্যালয়ের সহায়তা, এগিয়ে আসার আহ্বান পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবীর মৃত্যু পশ্চিমবঙ্গ নির্বাচনে বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি বিশ্বকাপে না যাওয়া ‘মারাত্মক ভুল’-সাকিব আল হাসান বাউয়েটে অর্থ কমিটির সভা অনুষ্ঠিত, সংশোধিত বাজেট অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সিংড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২ সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন দশকেও জলাবদ্ধতা কাটেনি চট্টগ্রামে, সংসদে দুঃখ প্রকাশ ও সমাধানের আশ্বাস ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও তালিকা স্থগিত, নতুন করে যাচাই-বাছাই

পঞ্চগড়ে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে বদলিকৃত কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৩:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে বদলিকৃত কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

মহিলা বিষয়ক অধিদপ্তরের আদেশ; তিন কর্মদিবসের মধ্যে শিবগঞ্জে যোগ দিতে বলা হয়েছে

কর্মস্থলে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠা মহিলা বিষয়ক অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের উপপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা এ কে এম ওয়াহিদুজ্জামান-কে অবশেষে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গত বছরের ২৭ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বোদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম ওয়াহিদুজ্জামানকে শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বদলি করে।

তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি এখন পর্যন্ত বদলিকৃত কর্মস্থলে যোগদান করেননি বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, পত্র পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যোগদান করতে হবে।

জানা যায়, এ কে এম ওয়াহিদুজ্জামান ২০২০ সালের ডিসেম্বরে বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে জনবল সংকটের কারণে তাকে জেলা কার্যালয়ের উপপরিচালকসহ সদর ও দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

সম্প্রতি ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তার অফিসের এক নারী কর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয় নারী সমাজের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তার বিরুদ্ধে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে বদলিকৃত কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

আপডেট সময় : ০৩:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬