ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

পঞ্চগড়ে পুনাক শিল্প পণ্য মেলার উদ্বোধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ২৯৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে পুনাক শিল্প পণ্য মেলার উদ্বোধন!

উমর ফারুক, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে পুনাক শিল্প পণ্য মেলার উদ্বোধন! জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, জন্ম শতবার্ষিকীয় ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে পঞ্চগড়ে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মাসব্যাপী শিল্পমেলা উদ্বোধন হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় পৌরসভা সংলগ্ন এই মেলার উদ্বোধন করা হয়।

মেলায় বিভিন্ন জেলা থেকে শিল্প পণ্যের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছেন। খাবার ও বিভিন্ন ধরণের পণ্যের স্টল রয়েছে। উৎসবমূখর পরিবেশেই জানুয়ারিৱ মাসব্যাপী এই মেলা চলবে মনে করছেন আয়োজকরা। ফিতা কেটে বেলুন উড়িয়ে শুক্রবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। পুনাক পঞ্চগড়ের সভানেত্রী মনিরা ইয়াসমিন আখির সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার সিরাজুল হুদা পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

মাস ব্যাপী পুনাক এর শিল্পপণ্য মেলায় প্রায় ৫০টিরও বেশি স্টল রয়েছে মেলায় মিলছে, নকশিকাঁথা, হাতের কাজ করা থ্রিপিস, মেয়েদের ভ্যানিটি ব্যাগ, জুয়েলারি অর্নামেন্টসহ বিভিন্ন পণ্য সামগ্রী। এছাড়া বাচ্চাদের বিনোদনের জন্য নাগরদোলা, রয়েছে দি গ্রেট রংমহল সার্কাস সহ বিভিন্ন ধরণের রাইড। মেলার অন্যতম আকর্ষণ ডান্সিং পানির ফোয়ারা।
আয়োজকরা জানায়, পুনাক শিল্প ও পণ্য মেলাটি ২৪ ঘণ্টা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। মেলায় প্রবেশ টিকিট ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে পুনাক শিল্প পণ্য মেলার উদ্বোধন!

আপডেট সময় : ০৩:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২