ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবীর মৃত্যু পশ্চিমবঙ্গ নির্বাচনে বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি বিশ্বকাপে না যাওয়া ‘মারাত্মক ভুল’-সাকিব আল হাসান বাউয়েটে অর্থ কমিটির সভা অনুষ্ঠিত, সংশোধিত বাজেট অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সিংড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২ সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন দশকেও জলাবদ্ধতা কাটেনি চট্টগ্রামে, সংসদে দুঃখ প্রকাশ ও সমাধানের আশ্বাস ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও তালিকা স্থগিত, নতুন করে যাচাই-বাছাই নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সং/ঘ/র্ষে বাবা-মেয়েসহ নিহত ৫ পঞ্চগড়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পঞ্চগড়ে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৮:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

জ্বালানি, বিদ্যুৎ ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ আয়োজক ও দর্শনার্থীরা

পঞ্চগড়ে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বুধবার (৮ এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়। মেলায় জেলার বিভিন্ন এলাকার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ও ব্যতিক্রমধর্মী প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে।

মেলায় অংশ নেওয়া অধিকাংশ প্রজেক্টই ছিল জ্বালানি ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নিয়ে। কেউ প্লাস্টিক থেকে জ্বালানি উৎপাদনের ধারণা, কেউ ব্যাকটেরিয়া থেকে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি, আবার কেউ নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন ব্যবহার ও কৌশল তুলে ধরে। এছাড়াও কিছু শিক্ষার্থী রকেট ও বিজ্ঞানভিত্তিক মডেল প্রদর্শন করে উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলার প্রতিটি স্টলে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবনের কার্যকারিতা ও প্রয়োগ সম্পর্কে দর্শনার্থীদের সামনে উপস্থাপন করে।

পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান বলেন,
“মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রজেক্ট দেখে আমরা সত্যিই মুগ্ধ হয়েছি। এভাবেই ক্ষুদে শিক্ষার্থীদের হাত ধরেই বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি আরও এগিয়ে যাবে।”

তবে শিক্ষক ও শিক্ষার্থীরা মনে করেন, প্রান্তিক পর্যায়ে বিজ্ঞানচর্চার আরও বেশি সুযোগ ও অবকাঠামোগত সহায়তা প্রয়োজন। তাদের মতে, নিয়মিত এ ধরনের আয়োজন থাকলে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামুখী মনোভাব আরও বিকশিত হবে।

মেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬