ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

পঞ্চগড়ে কনকনে শীত, তাপমাত্রার পারদ এক ডিজিটে

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৩:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২০০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে কনকনে শীত, তাপমাত্রার পারদ এক ডিজিটে

মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত, ডিসেম্বরের শেষ ভাগে শীত বাড়ার আভাস

দেশের সর্বউত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। টানা দুই দিন ধরে তাপমাত্রার পারদ এক ডিজিটে ওঠানামা করছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টা ও সকাল ৯টা—উভয় সময়েই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সময়ভেদে বাতাসের আর্দ্রতায় পার্থক্য দেখা গেছে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ, যা সকাল ৯টায় কমে দাঁড়ায় ৮৭ শতাংশে।

এর আগের দিন শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, গত এক সপ্তাহে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সূত্রে আরও জানা যায়, আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকলেও দিনের বেলায় তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রির মধ্যে থাকায় রোদের দেখা মিলবে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় জানান, বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তবে ডিসেম্বরের শেষ ভাগে এবং আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে কনকনে শীত, তাপমাত্রার পারদ এক ডিজিটে

আপডেট সময় : ০৩:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫