ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

নাটোরে ধর্ষণ মামলার পলাতক আসামী নলডাঙ্গা থেকে গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে

ধর্ষণ ও চুরি মামলার পলাতক আসামি মিলন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ধর্ষণ মামলার পলাতক আসামী নলডাঙ্গা থেকে গ্রেফতার!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ধর্ষণ মামলার পলাতক আসামী নলডাঙ্গা থেকে গ্রেফতার! নাটোরের নলডাঙ্গা থেকে ধর্ষণ ও চুরি মামলার পলাতক আসামী মোঃ মিলন (৪০) কে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (৩ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ভট্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত মিলন নাটোর পৌর শহরের মল্লিকহাটি মহল্লার মুসা আলীর ছেলে।

র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ক্যাম্পের একটি অপারেশন দল গত রাতে নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে নাটোর সদর থানার একটি ধর্ষণ ও চুরির মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মিলনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিলন তার অপর ২ (দুই) সহযোগী সহায়তায় গত ৫ জুন রাতে ভিকটিমের ঘরে প্রবেশ করে ভিকটিমকে মারধর করে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় ভিকটিমের কাছে থাকা স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ভিকটিম নিজে বাদী হয়ে নাটোর সদর থানায় মিলন এবং তার সহযোগীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড হওয়ার পর গ্রেফতার এড়ানোর জন্য মিলন ও তার সহযোগী প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার দিবাগত রাতের শেষভাগে ওই মামলার মূল অভিযুক্ত মিলন কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ধর্ষণ মামলার পলাতক আসামী নলডাঙ্গা থেকে গ্রেফতার!

আপডেট সময় : ০১:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩