নাটোরে ধর্ষণ মামলার পলাতক আসামী নলডাঙ্গা থেকে গ্রেফতার!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ধর্ষণ মামলার পলাতক আসামী নলডাঙ্গা থেকে গ্রেফতার! নাটোরের নলডাঙ্গা থেকে ধর্ষণ ও চুরি মামলার পলাতক আসামী মোঃ মিলন (৪০) কে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৩ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ভট্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত মিলন নাটোর পৌর শহরের মল্লিকহাটি মহল্লার মুসা আলীর ছেলে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ক্যাম্পের একটি অপারেশন দল গত রাতে নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে নাটোর সদর থানার একটি ধর্ষণ ও চুরির মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মিলনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিলন তার অপর ২ (দুই) সহযোগী সহায়তায় গত ৫ জুন রাতে ভিকটিমের ঘরে প্রবেশ করে ভিকটিমকে মারধর করে জোরপূর্বক ধর্ষণ করে।
এসময় ভিকটিমের কাছে থাকা স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ভিকটিম নিজে বাদী হয়ে নাটোর সদর থানায় মিলন এবং তার সহযোগীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। পরে সেটি মামলা হিসেবে রেকর্ড হওয়ার পর গ্রেফতার এড়ানোর জন্য মিলন ও তার সহযোগী প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার দিবাগত রাতের শেষভাগে ওই মামলার মূল অভিযুক্ত মিলন কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.