ঢাকা ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা

নাটোরে আগুন লেগে পুড়ে গেছে সার্কিট হাউসের ভিআইপি কক্ষ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ২৮৭ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে আগুন লেগে পুড়ে গেছে সার্কিট হাউসের ভিআইপি কক্ষ!

নিউজ ডেস্কঃ
নাটোর সার্কিট হাউসে লাগা আগুনে পুড়ে গেছে তিনতলার একটি ভিআইপি কক্ষ। শনিবার (৮ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জ্বলন্ত মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা নাটোর ফায়ার সার্ভিসের। এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের কর্মীদের।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফিরোজ কুতুবী জানান, শনিবার ভোরে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সহকারী কমিশনার মোঃ রাশেদুল ইসলামের ফোনে আগুন লাগার খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের দুটি ফায়ার ফাইটার ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাদের ধারণা, সংস্কার কাজের শ্রমিকদের ব্যবহৃত মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে আগুন লাগার সূত্রপাত হয়ে থাকতে পারে। এই অগ্নিকান্ডের ঘটনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়নি বলে নিশ্চিত করে তিনি আরও জানান, তিনতলার ওই কক্ষের আগুন নেভানোর পর কক্ষের ভিতর শ্রমিকদের তিনটি প্যান্ট দেখতে পান তারা।

নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব বলেন, কক্ষটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাদ্দে ইন্টেরিয়র ডিজাইনসহ সংস্কার কাজ চলছিল। ঠিকাদারের লোকজন দিনে কাজ করে এবং রাতে দ্বিতীয় তলায় থাকে। আগুনে ভবনের বা কোনো সরকারি মালামালের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঠিকাদারের কিছু মালামাল এবং যন্ত্রপাতি পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগলে আরও বেশি ক্ষতি হতো।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, কক্ষটি সংস্কারের জন্য গণপূর্ত বিভাগের কাছে হস্তান্তর করা ছিল। তারা কাজ শেষ করে আমাদের কক্ষটি এখনো বুঝিয়ে দেয়নি। আগুন কীভাবে লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে আগুন লেগে পুড়ে গেছে সার্কিট হাউসের ভিআইপি কক্ষ!

আপডেট সময় : ০৮:৫৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪