নলডাঙ্গায় দি ওয়েসিজ হোটেল এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন করলেন শিমুল এমপি
- আপডেট সময় : ০৫:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় দি ওয়েসিজ হোটেল এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন করলেন শিমুল এমপি
নাটোরের নলডাঙ্গা উপজেলায় কথিত মিনি কক্সবাজার খ্যাত পাটুল বিল এলাকায় নব নির্মিত দি ওয়েসিজ হোটেল এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন করেছেন নাটোর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি। রবিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হোটেলটির সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আশফাকুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সদস্য দিলীপ কুমার দাস, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, অনেক দিনের আশা ছিল মিনি কক্সবাজার খ্যাত নলডাঙ্গার পাটুল বিলে একটি উন্নত মানের বিনোদন ও পর্যটন কেন্দ্র তৈরী করার। এই বিনোদন কেন্দ্র হওয়ায় এখন অনেক দুর দুরান্তের পর্যটক ও ভ্রমন পিপাসু মানুষ আসতে পারবেন। এখানে তারা পরিবার নিয়ে রাত্রিযাপন করা সহ মিনি কক্সবাজারের অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। উদ্বোধন শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




















