ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৭ পঞ্চগড়ে অবকাঠামো উন্নয়নে মাঠে এমপি নওশাদ জমির সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মামলা দায়ের গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় গৃহবধূকে পি/টি/য়ে হ’ত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার প্রেমিকাকে ফিরে পেতে ৪৬০ ফুট টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার ঝিনাইগাতীতে ‘মবের শিকার’ এসিল্যান্ড অফিসের ড্রাইভার, অভিযোগ নিয়ে বিতর্ক পুঠিয়া রাজবাড়ী কমপ্লেক্সে দোতলা ভবন ভাঙার চেষ্টা, ক্ষোভ লালপুরে চুরি হওয়া ছাগল উদ্ধার, চোরচক্রের সদস্য গ্রেপ্তার

নলডাঙ্গায় গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ এনজিওর মাঠ কর্মীর বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
  • আপডেট সময় : ০৪:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ২২১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ এনজিওর মাঠ কর্মীর বিরুদ্ধে

নাটোরের নলডাঙ্গায় বেসরকারী সংস্থা মৌসুমী এনজিওর মাঠ কর্মী জুয়েল রানার বিরুদ্ধে কিস্তির বই নিতে গিয়ে এক গৃহবধুরকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগি গৃহবধু বিচার চেয়ে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছে।পুলিশ বলছে অভিযোগটি তদন্ত শুরু হয়েছে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নলডাঙ্গা থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বেলা ১০ টার দিকে নলডাঙ্গা উপজেলার একটি গ্রামে ঐ গৃহবধূর কাছে কিস্তি আদায়ের বই নিতে যায় বেসরকারী সংস্থা এনজিও মৌসুমীর মাঠ কর্মী জুয়েল রানা।এসময় ভুক্তভোগি গৃহবধু এনজিও মৌসুমীর মাঠ কর্মী জুয়েল রানা কে বাড়ির বারান্দায় বসতে বলে শয়নঘরে কিস্তি আদায়ের বই আনতে যান।বাড়িতে কেউ না থাকার সুযোগে এনজিওর মাঠ কর্মী জুয়েল রানা শয়নঘরে ঢুকে গৃহবধুকে শ্লীলতাহানির চেষ্টা করে।গৃহবধু চিৎকার দিলে আশে পাশের লোকজন আসলে মাঠকর্মি পালিয়ে যায়।এ ঘটনায় গৃহবধু বিচার চেয়ে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।গৃহবধু বলেন,এ ঘটনা এনজিও কর্মী জুয়েল রানার বিরুদ্ধে মৌসুমী এনজিওর নলডাঙ্গা শাখা ম্যানেজার শামীম হোসেনের কাছে অভিযোগ দিলে কোন প্রতিকার করেননি।মাঠ কমী জুয়েল রানাকে অন্যত্র সরিয়ে দিয়ে থানায় অভিযোগ দেওয়ায় আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।

বেসরকারী সংস্থা মৌসুমী এনজিও নলডাঙ্গা শাখা ম্যানেজার শামীম হোসেন বলেন, এ ঘটনা জানার পর মাঠ কর্মী জুয়েল রানাকে আমাদের নওগাঁর প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এবিষয়ে মৌসুমী এনজিও মাঠকর্মী অভিযুক্ত জুয়েল রানা বলেন, আমাকে ফাঁসানো হয়েছে। আমি যখন ওই গৃহবধুর বাড়িতে কিস্তি আদায়ের বই নিতে যাই,তখন গৃহবধু তার বাড়ির গেট লাগিয়ে চিৎকার শুরু করে।আমি ওই গৃহবধুকে কোন শ্লীলতাহানি করেনি।এ ঘটনা আমার উর্দ্ধতন কৃতপক্ষের কাছে নালিশ করলে গত বৃস্পতিবার আমাকে চাকুরী থেকে বের দেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে, সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় গৃহবধুকে শ্লীলতাহানির অভিযোগ এনজিওর মাঠ কর্মীর বিরুদ্ধে

আপডেট সময় : ০৪:২২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪