ঢাকা ১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

দেবীগঞ্জে যুবলীগ নেতা ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার!

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ২৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে যুবলীগ নেতা ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার!

দেবীগঞ্জ উপজেলায় এক দশক ধরে রাজনীতিতে সরব যুবলীগ নেতা মো. কামাল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দন্ডপাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও হিসেবে দায়িত্ব পালন করেন। দেবীগঞ্জ থানা সূত্রে জানা যায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (৯ মে) রাত সাড়ে ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।কামাল হোসেন সরকার প্রধানাবাদ ঢাকাইয়া পাড়ার বাসিন্দা ও মো. লিয়াকত আলীর ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। এতে গুরুত্বর আহত হন রবিউল ইসলাম নামের এক যুবক। পরে তিনি ৪৪ জনের নাম উল্লেখসহ আরও ১০০০-১২০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করেন। কামাল হোসেন সরকার ওই মামলার অন্যতম আসামি।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, গ্রেফতারের বিসয়টি নিশ্চিত করে বলেন হত্যা চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় শিক্ষক কামাল হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে জানা যায় সরকারি চাকরিজীবী হয়েও তিনি সরাসরি রাজনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন, যা ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর স্পষ্ট লঙ্ঘন। এই বিধিমালার ২৫ (১) ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দলে সম্পৃক্ত হতে বা কোনো রাজনৈতিক কর্মকান্ডে অংশ নিতে পারেন না।দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল হোসেন বলেন, আমাদের কাছে এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল কোনো কিছু পাইনি। পেলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে যুবলীগ নেতা ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার!

আপডেট সময় : ০৩:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫