ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির অপরাধে জরিমানা, জব্দকৃত মাছ শিশু সদনে বিতরণ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়
  • আপডেট সময় : ০৩:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ২৯৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির অপরাধে জরিমানা, জব্দকৃত মাছ শিশু সদনে বিতরণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করে স্থানীয় এক শিশু সদনে বিতরণ করা হয়। বুধবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টায় দেবীগঞ্জ বাজারের মাছ আড়তে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

collected

অভিযানে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে প্রদীপ রায় নামে এক মাছ ব্যবসায়ীকে ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৪ ধারায় অপরাধ করায় ৫ ধারা অনুযায়ী এক হাজার টাকা জরিমানা এবং বিক্রির জন্য রাখা ১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ দেবীগঞ্জ শিশু সদনে বিতরণ করা হয়।অভিযানকালে দেবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম এবং দেবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, নিষিদ্ধ সময়ে জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। জাটকা বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা এবং ১৭ কেজি মাছ জব্দ করা হয়েছে। জনস্বার্থে এবং ইলিশের প্রজনন সুরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির অপরাধে জরিমানা, জব্দকৃত মাছ শিশু সদনে বিতরণ

আপডেট সময় : ০৩:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫