ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

দেবীগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণ, ছাত্রলীগের নেতা রকি গ্রেপ্তার

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ২৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবীগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণ, ছাত্রলীগের নেতা রকি গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক কলেজ পড়ুয়া ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণের পর তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাাকমেইল ও অর্থ নেওয়ার অ অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রকিউজ্জামান রকিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে দেবীগঞ্জ থানা পুলিশ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রকিকে গ্রেপ্তার করে।

পরে বুধবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে আদালতের তোলার হয়। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।এর আগে, ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রকিউজ্জামান রকিকে প্রধান আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রকির বন্ধু মামুনের নাম উল্লেখ সহ আরো দুই-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গ্রেপ্তার রকিউজ্জামান রকি উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দেবীগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। একই শ্রেণির ছাত্র রকিউজ্জামান রকি প্রথমে বন্ধুত্ব গড়ে তোলে এবং পরে ফেসবুকে প্রেমের প্রস্তাব দিতে থাকে। প্রস্তাবে সাড়া না দেওয়ায় রকি প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে। গত বছরের ২৩ অক্টোবর সকালে ‘কম্পিউটার শেখানোর’ কথা বলে কৌশলে ওই ছাত্রীকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দোতলায় একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানেই তাকে ধর্ষণ করে। এ সময় রকির বন্ধু মামুন গোপনে সেই ঘটনার ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে রকি একাধিকবার ব্ল্যাকমেইল করে মেয়েটিকে ধর্ষণ করে এবং ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে তার কাছ থেকে অর্থ আদায় করে। পরে মেয়েটির নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে সেখানে নগ্ন ছবি আপলোড করে রকি।

সবশেষ ১০ এপ্রিল রকি মেয়েটিকে আবারও শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়ে রাজি না হলে ২ লাখ টাকা দাবি করে এবং ভিডিও ভাইরাল করার হুমকি দেয়। ভুক্তভোগী বিষয়টি নিয়ে কান্নাকাটি করলে পরিবার তা জানতে পারে। পরিবারের সদস্যরা প্রথমে শালডাঙ্গা ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলামের কাছে অভিযোগ করেন। চেয়ারম্যান রকির বাবাকে বিষয়টি জানিয়ে ছেলেকে সংশোধনের জন্য সতর্ক করেন। কিন্তু এতে রকি আরও ক্ষিপ্ত হয়ে সামাজিক মাধ্যমে ভিডিও ছবি পোস্ট করা অব্যাহত রাখে। একপর্যায়ে নিরুপায় হয়ে মেয়েটির বাবা দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এব্যাপারে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তার করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেবীগঞ্জে কলেজ ছাত্রীকে ধর্ষণ, ছাত্রলীগের নেতা রকি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫