ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা

দিনমজুর পরিবারের উপর হামলা; অধ্যক্ষকে গ্রেফতারের নির্দেশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ৪৮৭ বার পড়া হয়েছে

অধ্যক্ষকে গ্রেফতারের নির্দেশ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনমজুর পরিবারের উপর হামলা; অধ্যক্ষকে গ্রেফতারের নির্দেশ!

ঠাকুরগাঁও প্রতিনিধি:
দিনমজুর পরিবারের উপর হামলা; অধ্যক্ষকে গ্রেফতারের নির্দেশ! অন্যের জমিতে জোরপূর্বক ঘর তুলতে গিয়ে বাঁধাপ্রাপ্ত হয়ে অসহায় একটি দরিদ্র পরিবারের উপর হামলা, মারপিট ও শ্লীলতাহানির অভিযোগে ঠাকুরগাঁও সদরের রুহিয়া ছালেহীয়া মাদরাসার অধ্যক্ষ মজুহারুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আসামী মুজাহারুল ইসলামকে আদালতে অনুপস্থিত পাওয়ায় উপরোক্ত আদেশ দেয়। বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে জানা যায়, গত বছরের ১১মে বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের সাইফুল ইসলাম নামে একজন দিনমজুরের জমিতে জোরপূর্বক ঘর তোলার চেষ্টা চালায় প্রয়াত ইসাহাক মেম্বারের ছেলে সাইদুর রহমান ওরফে সাহেদ। এতে বাঁধা দেয় সাইফুল ইসলামের স্ত্রী শাহিনা বেগম ,ও দুই ভাবি আর্জিনা বেগম ও জাহানারা বেগম। রুহিয়া ছলেহীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মুজাহারুল ইসলামের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দরিদ্র ওই পরিবারের উপর হামলা চালায়। এতে ওই পরিবারের ৩ জন নারী আহত হয় এবং তাদের শ্লীলতাহানী ঘটানো হয়। ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু জমি দখলকারী গ্রুপটি প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে মামল গ্রহনে টালবাহানা করে পুলিশ।

এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে রুহিয়া ছালেহীয়া মাদরাসার অধ্যক্ষ মুজাহারুল ইসলাম, তার ভাই মহিউল ইসলাম সহ ৯ জনকে আসামী করে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬(২)/১১৪/৩৪ দ:বি আইনে একটি মামলা দায়ের করে। আদালত বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য রুহিয়া থানার ওসিকে নির্দেশ দেয়।
মামলার তদন্তুকারী কর্মকর্তা এসআই সজল বসাক’র বিরুদ্ধে আসামীদের কাছ থেকে মোটা অঙ্কের সেলামী পেয়ে মুজাহারুল ইসলাম ও তার স্ত্রীকে মামলা হতে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দেয় জমা বলে অভিযোগ উঠে। এতে বাদী সাইফুল ইসলাম সংক্ষুদ্ধ হয়ে আদালতে নারাজি দাখিল করলে বিচারক আসামী মুজাহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাকে আদালতে হাজির হতে সমন জারি করে।
মঙ্গলবার ওই মামলায় আসামীদের আদালতে হাজির হওয়ার নির্দেশনা জারি করা হলেও মুজাহারুল ইসলাম অজ্ঞাত কারণে আদালতে হাজির হয়নি। ৮ আসামীর ৭ জন আসামী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা জানালে আদালতে তাদের জামিনের আবেদন মন্জুর করে।অপর আসামী অধ্যক্ষ মুজাহারুল ইসলাম আদালতে অনুপস্থিত থাকায় আদালত তার বিরুেদ্ধ গ্রেফতারী পরোয়ানা জারি করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঠাকুরগাও সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের ৬২৯ সিএস খতিয়ানভুক্ত ১৬৮৩ দাগের ২৩ শতক জমি সাইফুল ইসলামের দাদা গফুর উদ্দীন সরকারের রেকর্ডীয় সম্পত্তি। তার মৃত্যুর পর সাইফুলের পিতা ইয়াকুব আলী এবং তার মৃত্যুর পর তার ৫ ছেলে বর্নিত জমিতে ঘর নির্মান করে বসবাস করে ভোগ দখলীকার রয়েছেন। এদিকে বর্নিত জমির কতক অংশে সাইদুর রহমান সাহেদ নামে স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক পাকা ঘর নির্মাণের চেষ্টা করলে সাইফুল ইসলাম বাদী হয়ে ফৌ.কা. আইনের ১৪৪/১৪৫ ধারা মতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে এমপি-১৮৫/২২ নম্বর মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে রুহিয়া থানা পুলিশ আসামী পক্ষের প্রতি নোটিশ জারি করে স্থিতাবস্থা বজায় রাখার জন্য নির্দেশ দেয়।কিন্তু আসামী পক্ষ প্রভাবশালী হওয়ায় তারা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে গত ১১মে বিকেলে বর্নিত জমিতে বেড়া স্থাপনের চেষ্টা চালায়।
বাদী সাইফুল ইসলাম জানান, বর্নিত জমির বিষয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে এটি বাটোয়ারা মামলা বিচারাধীন রয়েছে। বিবাদী পক্ষ ওই মামলায় বছরের পর বছর ধরে সময়ের আবেদন করে মামলাটি বিলম্বিত করছে।অপরদিকে দলবল নিয়ে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। আমরা গরীব মানুষ। এব্যাপারে রুহিয়া ছালেহীয়া মাদরাসার অধ্যক্ষ মজুহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানায়, আদালতে আজ আমার জমি সংক্রান্ত বিষয়ে মামলার হাজিরা ছিলো। কিন্তু অসুস্থতার কারণে আমি উপস্থিত হতে পারিনি। পরে শুনি আদালত আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
অর্থের বিনিময়ে আসামিদের প্রতিবেদন থেকে বাদ দেওয়ার অভিযোগ প্রসঙ্গে মুঠোফোনে কথা মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই সজল বসাক’র সাথে। তিনি বলেন, আমার বিষয়ে আনীত সকল অভিযোগ মিথ্যা। এখানে টাকা লেনদেনের কোন প্রশ্নই আসে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিনমজুর পরিবারের উপর হামলা; অধ্যক্ষকে গ্রেফতারের নির্দেশ!

আপডেট সময় : ০৫:০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩