ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

তেতুঁলিয়ায় ড্রেজার দিয়ে পাথর উত্তোলনের করায় লাখ টাকা জরিমানা

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেতুঁলিয়ায় ড্রেজার দিয়ে পাথর উত্তোলনের করায় লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ড্রেজার মেশিন বিরোধী অভিযানে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নে বড়বিল্লাহ এলাকায় অনুমোদনহীন পাথর মহালে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের দায়ে খন্দকার আরিফ হোসেন লিপটনকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া সদর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোনায়েম খানের নেতৃত্বে ১৬ জন বিজিবি সদস্যের একটি চৌকস দল তেঁতুলিয়ার মাগুড়া সীমান্তের মেইন পিলার ৪৪১ এর ৪ নম্বর সাব পিলার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সীমান্তের ১৫০ মিটারের মধ্যে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করছিল বলে জানা যায়।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু ঘটনাস্থলে এসে পাথর উত্তোলনকারী ব্যবসায়ী খন্দকার আরিফ হোসেন লিপ্টনকে জিজ্ঞাসাবাদ করলে আরিফ হোসেন বলেন, আমি এই জমির মালিক কাজী মাহবুবুর রহমানের কাছে জমি লিজ নিয়ে পাথর উত্তোলন করছি। এ সময় তিনি পাথর উত্তোলনের দরপত্রকে অনুমোদন মনে করে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ড্রেজার মেশিন দিয়ে পাথর তুলছিলেন। অপরাধ বুঝতে পেরে স্বীকারোক্তি প্রদান করেন। এদিকে সোমবার (১৭ মার্চ) তেঁতুলিয়া উপজেলার বড়বিল্লা, দর্জিপাড়া, ভজনপুর ও পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের অমরখানা, খেঁকিপাড়া, ভেলকুপাড়া, আমতলাসহ বিভিন্ন এলাকায় পরিবেশ ঘাতক অবৈধ ড্রিল ড্রেজার মেশিন দিয়ে ভূ-গর্ভস্থ পাথর উত্তোলন বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড় জেলা শাখা।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু বলেন, আজ মঙ্গলবার দুপুরে থেকে সদর ইউনিয়নের বড়বিল্লায় অভিযান চালানো হয়। অভিযানে এক ব্যবসায়ী স্বেচ্ছায় স্বীকারোক্তি দেওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যৎতে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন না করার প্রতিশ্রুতি করানো হয়। অনুমোদনহীন পাথর মহালে পাথর উত্তোলন ও ড্রেজার মেশিন দিয়ে পাথর তুলা বন্ধে এমন অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তেতুঁলিয়ায় ড্রেজার দিয়ে পাথর উত্তোলনের করায় লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫