ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল ২ মণ গাঁজাসহ রাজশাহীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ আ.লীগ নেতা আল মনসুর গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ১৮৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ১,৫শ পিচ ইয়াবাসহ উপজেলা আ.লীগ নেতা আল মনসুর গ্রেফতার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ আ.লীগ নেতা আল মনসুর গ্রেফতার!

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ আ.লীগ নেতা আল মনসুর গ্রেফতার! ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দেড় হাজার ইয়াবাসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কথিত সাংবাদিক নেতা আল মনসুরকে আটক করেছে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এই কথিত সাংবাদিক নেতা দৈনিক বর্তমান বাংলাদেশ নামে একটি পত্রিকার কার্ড দিয়ে জেলা প্রতিনিধির পরিচয় দিয়ে থাকেন বিভিন্ন এলাকায়।
এই কথিত সাংবাদিকে মঙ্গলবার (৯ মে) বিকালে অভিযান চালিয়ে উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে ওই নেতার নিজ সার ও কীটনাশক দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে দেড় হাজার পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেট পাওয়া যায়। মঙ্গলবার রাত ৯টায় ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ নেতা আল মনসুর উপজেলার দুওসুও ইউনিয়নের গোলাম মাস্টারের ছেলে ও বালিয়াডাঙ্গী প্রেস ইউনিটি নামক কথিত সাংবাদিক সংগঠনের সভাপতি।

ফরহাদ আকন্দ বলেন, ‘বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে বিকেলে আমরা টিমসহ ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে তার সার ও কীটনাশক দোকানে অভিযান পরিচালনা করি। এ সময় একটি ব্যাগে ১ হাজার ৫০০ ইয়াবা পাওয়া যায়। উপস্থিত লোকজনের সামনে আওয়ামী লীগের ওই নেতা মাদক রাখার বিষয়টি স্বীকার করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণের এই কর্মকর্তা আরও জানান, ‘মাদক কারবারের সঙ্গে বরখাস্ত হওয়া সেনাসদস্য আলিমুদ্দিনের ছেলে ফারাজ উদ্দীন জড়িত আছে বলে ইয়াবা উদ্ধারের সময় স্বীকার করেছেন আল মনসুর। ফারাজ উদ্দীন উপজেলার আমজানখোর ইউনিয়নের বাসিন্দা। তাকে ধরা যায়নি।
এ ঘটনায় আল মনসুর ও ফারাজ উদ্দীনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন বলে জানান ফরহাদ আকন্দ।
এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ‘আগামীকাল বুধবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ আ.লীগ নেতা আল মনসুর গ্রেফতার!

আপডেট সময় : ০৪:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩