ঢাকা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুরে বি/ষ, ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, আ/ত্ম/হ/ত্যার হু’মকি গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৫

ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:৩৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম সিফাতুল্লাহ সিফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেহেরচন্ডী এলাকার তুহিন ছাত্রাবাসে থাকতেন। ছাত্রাবাসে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থার তার লাশ ঝুলছিল।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার সহপাঠী ও শিক্ষকদের সাথে কথা বলে জানতে পেরেছি সে বেশ কিছুদিন ধরে হতাশাগ্রস্থ ছিলো। এছাড়া কিছু দিন আগেই তার মা মারা যায়। হতাশা থেকেই আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করা হচ্ছে।

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো বলা যাচ্ছে না। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৮:৩৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫