চাটমোহরে জালসা শুনতে গিয়ে নিখোঁজ শিশু কন্যার লাশ উদ্ধার
- আপডেট সময় : ১২:২৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ৪১৫ বার পড়া হয়েছে

চাটমোহরে জালসা শুনতে গিয়ে নিখোঁজ শিশু কন্যার লাশ উদ্ধার
পাবনার চাটমোহরে ইসলামী জালসা শুনতে গিয়ে কল্পনা খাতুন (৯) নামের নিখোঁজ এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর মাঠের মধ্যে একটি লিচুবাগান থেকে অর্ধউলঙ্গ অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুকন্যা ওই ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে কল্পনা খাতুন (৯)। সে চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনির ছাত্রী ছিল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাটমোহর সার্কেলর সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার সহ অন্যন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, কল্পনা গতকাল শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়ায় ইসলামী জালসায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে একটি লিচু বাগানে অর্ধউলঙ্গ অবস্থায় মেয়েটির মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসী চাটমোহর থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। ধর্ষনের পর শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর।




















