ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত

গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকা নিহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ২৫২ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকা নিহত!

মেহেরপুর প্রতিনিধিঃ
গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকা নিহত! মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় পড়ে চাকায় পিষ্ট হয়ে শামীমা খাতুন (৫৫) নামের এক মাধ্যমিক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া পাকা সড়কের পশ্চিম মালসাদহ গ্রামের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমা খাতুন ওই গ্রামের ফিরোজ আহমেদের স্ত্রী এবং উপজেলার করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ ইসাহক আলী বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষিকা শামীমা খাতুন তার স্বামী ফিরোজ আহমেদের সাথে মোটরসাইকেল যোগে প্রশিক্ষনে অংশগ্রহণ করার জন্য গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে পশ্চিম মালসাদহ ব্রিজ এলাকায় পৌঁছালে মেহেরপুরের দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী শামীমা খাতুন পাকা রাস্তার উপর আচড়ে পড়ে ড্রাম টাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং পাকা সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনার পরপরই ড্রাম ট্রাকটি পালিয়ে যায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ড্রাম ট্রাকটিকে সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনিপদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকা নিহত!

আপডেট সময় : ০১:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩