ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু লালপুরে মাদকবিরোধী অভিযানে ‘কল্লা’ আটক, আদালতে সোপর্দ লালপুরে হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, প্রবাসীদের অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা সিংড়ায় দু/র্ধ/র্ষ চু’রি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ৬টি ট্রান্সফরমার উধাও সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সালিশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ নাটোরে ফিলিং স্টেশনে বাইকারদের ওপর হামলার অভিযোগ বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ইয়াবাসহ ভ্যানচালক আটক পঞ্চগড়ে চিকিৎসককে মারধরের ঘটনায় রংপুরে আটক ২ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গু/লি/তে বিজিবি সদস্য আহত রাজশাহীতে অ/স্ত্রসহ আটক কিশোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অবরু/দ্ধ

কাপ্তাই হ্রদে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ ১৮৬ বার পড়া হয়েছে

রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাপ্তাই হ্রদে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা!

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধিঃ
কাপ্তাই হ্রদে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা! রাঙামাটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম শুভ জন্মদিন উপলক্ষে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্টপোষকতায় এবং রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে কাপ্তাই হ্রদের মধ্য টিলা হতে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। অনুষ্ঠানে গেষ্ট অব অর্নার ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন পিএসসি, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী এবং রাঙামাটি সদর উপজেলার চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান। অনুষ্ঠানে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা এবং সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

এইবার নারী এবং পুরুষ বিভাগে পুরুষদের বড় নৌকা (২১জন) এবং নারীদের বড় নৌকা (১৫জন), পুরুষদের সাম্পান (০২জন) এবং নারীদের ছোট নৌকা (২জন) তথা চারটি ভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতারা অংশ নেন।
নারীদের বড় নৌকা প্রতিযোগিতায় চিকন ত্রিপুরা ও তার দল প্রথম, সুমিতা ত্রিপুরা ও তার দল ২য় এবং রচনা ত্রিপুরা এবং তার দল তৃতীয় স্থান অধিকার করে।
পুরুষদের বড় নৌকা প্রতিযোগিতায় প্রশান্তি ত্রিপুরা ও তার দল প্রথম, রোমেল কান্তি চাকমা এবং তার দল ২য় এবং শঙ্খর ত্রিপুরা এবং তার দল তৃতীয় স্থান অধিকার করে। বড় নৌকার প্রতিযোগিতায় নারী-পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকারী ৫০হাজার টাকা, ২য় স্থান অধিকারকারী ৩৫হাজার টাকা এবং ৩য় স্থান অধিকারকারী দলকে ২৫হাজার প্রদান করা হয়।
নারীদের ছোট নৌকা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন- পূর্ণা রাণী ত্রিপুরা ও তার দল প্রথম, সুমিতা চাকমা ও তার দল ২য় এবং শান্তি দেবী ত্রিপুরা ও তার দল তৃতীয় স্থান অধিকার করেছেন।

পুরুষের সাম্পান বিভাগে জামাল উদ্দিন ও তার দল প্রথম, জলকান্তি ত্রিপুরা ও তাল দল ২য় এবং মো. জিহাদ এবং তার দল তৃতীয় স্থান অধিকার করে। ছোট নৌকা প্রতিযোগিতায় নারী-পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকারী দলকে ১০হাজার টাকা, ২য় স্থান অধিকারী দলকে ০৮হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দলকে ০৫হাজার প্রদান করা হয়। এসব পুরুষ্কার প্রদান করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাপ্তাই হ্রদে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা!

আপডেট সময় : ০৩:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২