ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভেড়ামারায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অভিযোগ, সৎ-নানাকে গণ-ধো/লা/ই দিয়ে পুলিশে সোপর্দ ঈদুল আজহা সামনে রেখে র‌্যাব-৫-এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার বাগাতিপাড়া থেকে নি/খোঁ/জের ৭ দিন পর লালপুরে আহত অবস্থায় উদ্ধার বৃদ্ধের মৃত্যু রামিসা হ/ত্যা মামলার আসামি দ্রুত গ্রেপ্তার, অপপ্রচারের অভিযোগ: প্রতিমন্ত্রী আজাদ চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম লালপুরে রেলওয়ে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত

আস্থা রাখুন, ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করা হবে-দুলু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আস্থা রাখুন, ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করা হবে-দুলু

নাটোর প্রতিনিধিঃ
আস্থা রাখুন, ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করা হবে-দুলু। সাবেক উপমন্ত্রী বিএনপি সাংগঠনিক সম্পাদক এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির প্রতি আস্থা রাখুন, আগামীতে আমরা ক্ষমতায় গেলে জাতীয় সরকার প্রতিষ্ঠা করব। একদলীয় শাসনের অবসান ঘটতে আর মাত্র কয়েকটি দিন বাকি। সামনে সুদিন আসছে। আওয়ামী লীগের একতরফা নির্বাচন ঠেকাতে প্রতিটি ভোটকেন্দ্রে ‘সর্বদলীয় সংগ্রাম কমিটি’ গঠন করা হবে। দেশে আইনের শাসন, মৌলিক অধিকার, বাক স্বাধীনতা ও মানবাধিকার নেই। গণতন্ত্রহীন এ দেশ পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি করব না। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি নয়, আমরা ঐক্যের রাজনীতি চাই।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে শহরের আলাইপুর এলাকায় নাটোর জেলা বিএনপির অস্থায়ী কাযার্লয়ে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। দুলু আরোও বলেন, দ্রুত সময় বয়ে যাচ্ছে, মানুষের হৃদয়ের স্পন্দন অনুভব করুন। দেশকে হানাহানি ও অনিশ্চয়তার দিকে ঠেলে না দিয়ে সমঝোতার পথে আসুন। এতে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে।গণতন্ত্র চোরাবালিতে হারিয়ে যেতে বসেছে। সবার মিলিত চেষ্টায় রুগ্ন গণতন্ত্রকে সারিয়ে তুলতে হবে। শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরপথ উন্মুক্ত করতে হবে।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সময়ের চাহিদা ও জাতীয় দাবিতে পরিণত হয়েছে। তাই আসুন, সবাই মিলে সোচ্চার হই। ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষা
করি।

জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রহিম নেওয়াজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র অন্যতম নেতা শহিদুল ইসলাম বাচ্চু , কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, আব্দুল আজিজ, এডভোকেট রুহল আমিন টগর, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আস্থা রাখুন, ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করা হবে-দুলু

আপডেট সময় : ০২:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২