সংবাদ শিরোনাম ::
আফরিন মৌ এর কবিতা- বন্ধু!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ৩৩১ বার পড়া হয়েছে

আফরিন মৌ এর কবিতা- বন্ধু!
“”বন্ধু””
“আফরিন মৌ”
———————————-
আফরিন মৌ এর কবিতা- বন্ধু!
নদীর আছে জোয়ার ভাটা
বাঁশরিয়ার সূর
তোমার হাসি আমার সকাল
দুঃখ করে দূর….!!
পথের যেমন পথিক আছে
দিগন্তের ঐ নীল
তোমার আলাপনে আমার
জুড়ায়ে যায় দীল…..!!
গোলাপের আছে অলি
বসন্তের বাহার
তোমার ভালোবাসা ওগো
আছে যে আমার…..!!
তোমার আছে বিশ্বস্থতা
পাখির আছে গান
তোমার চলা বলা আমার
কেড়ে লয় গো প্রান…..!!
মরুর যেমন আলো আছে
আছে বৃক্ষের ছায়া
পাগল আমায় করেছো যে
দিয়ে তোমার মায়া….!!
ধূপের যেমন গন্ধ আছে
প্রদীপের ঐ আলো
তোমার ছোয়ায় ওগো আমার
দূর হলো সব কালো.…!!
জলের আছে তরলতা
অগ্নির দহিকা
সারা জীবন তুমি আমার
হয়ে থেকো সখা…..!!



















