ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

মোহনপুরে অবৈধভাবে পুকুর খনন, হুমকির মুখে ফসলি জমি

এম এম মামুন, রাজশাহী:
  • আপডেট সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে অবৈধভাবে পুকুর খনন, হুমকির মুখে ফসলি জমি

রাজশাহীর মোহনপুর উপজেলার মরগা বিলে ফসলি জমিতে এক সপ্তাহ ধরে চলছে অবৈধভাবে পুকুর খননের মহোৎসব। এতে করে আশে পাশের কৃষকরা তাদের প্রায় ৫০ বিঘা ফসলি জমি নিয়ে চরম আতঙ্কের রয়েছেন। সামান্য বৃষ্টি হলে সৃষ্ট হচ্ছে জলাবদ্ধতা। জমির চাষাবাদ নিয়ে হুমকির মুখে স্থানীয় কৃষকরা। পুকুর খনন করা অবস্থায় সামান্য বৃষ্টিতে হলে পুকুরের আশ পাশের জমি গুলোতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার গোপইল গ্রামের রায়হান আলী মরগা বিলে ২০ বিঘা ফসলি জমি লীজ নিয়ে গত এক সপ্তাহ ধরে অবৈধভাবে পুকুর খননের কাজ করেছে। কৃষকরা প্রতিবাদ করতে গেলে খননকারী রায়হান আলী লোকজন নিয়ে বিভিন্ন হুমকি প্রদান করছে। কৃষকরা অবৈধ পুকুর খনন বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পুকুর খননকারী রায়হান আলী বলেন, উপজেলা প্রশাসন থেকে শুরু করে সকল সেক্টরকে ম্যানেজ করেই খনন কাজ করা হচ্ছে।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা বলেন, পুকুর খননের বিষয়টি আমার জানা ছিলনা। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে অবৈধভাবে পুকুর খনন, হুমকির মুখে ফসলি জমি

আপডেট সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫