ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

পঞ্চগড়ে ভূমি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

মোঃ কামরুল ইসলাম কামু, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০২:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ভূমি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

পঞ্চগড়ে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা বাজারে এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, আরডিসি মিজানুর রহমান, সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মোহন মিনজি, হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি।

প্রথম দফায় জেলার ৭ টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হবে এবং ক্রমান্বয়ে প্রত্যেক ইউনিয়নে এই সেবা চালু করা হবে। এই সেবা কেন্দ্রের মাধ্যমে যারা তথ্য প্রযুক্তিতে দক্ষ নন তারা সহজেই সরকার নির্ধারিত ফি দিয়ে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান, জমির নকশাসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত হবে। তবে যারা তথ্য প্রযুক্তিতে দক্ষ তারা মুঠোফোনের মাধ্যমে ঘরে বসেই ভূমির সংক্রান্ত অনেক সেবা নিতে পারছেন। এটি কেবল প্রান্তিক এলাকার অনগ্রসর মানুষের সহায়তার জন্য করা হচ্ছে। আর সরকার নির্ধারিত ফি নির্ধারিত থাকায় অতিরিক্ত টাকা নেয়ার সুযোগ থাকছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে ভূমি ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

আপডেট সময় : ০২:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫