ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

পঞ্চগড়ে জিনের মাধ্যমে গুপ্তধন এনে দেওয়ার প্রলোভন, দুই প্রতারক আটক

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০২:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ২৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে জিনের মাধ্যমে গুপ্তধন এনে দেওয়ার প্রলোভন, দুই প্রতারক আটক

পঞ্চগড়ে জিনকে দিয়ে গুপ্তধন এনে দেওয়ার প্রলোভন দেখিয়ে দুই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার সময় দুই প্রতারক কে আটক করেছে পুলিশ। জানা যায় মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছে একটি চক্র। এই চক্রের সদস্যরা সাধারণ মানুষকে টার্গেট করে গভীর রাতে মোবাইল ফোনে কল দিয়ে থাকে। পরে কৌশলে বিভিন্ন কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে থাকে।

রবিবার (২৩ মার্চ) ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাকপাড়া এলাকায় বাচু মিয়া (৩২) সাইদুল ইসলাম (৩৫) নামে প্রতারণার সময় আটক করে পুলিশ। এর আগে জিনের মাধ্যমে কাকপাড়া এলাকার মৃত সবির উদ্দিনের ছেলে আব্দুর রহমানের কাছে স্বর্ণালঙ্কার ও গুপ্তধন দেওয়ার লোভ দেখিয়ে দুই লক্ষ টাকা দাবী করে ওই দুই প্রতারক।

দাবীকৃত টাকা নিতে বাড়িতে আসলে ভুয়া স্বর্ণালংকার সহ তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে ওই দুই প্রতারককে আটক করে পুলিশ। বাচু মিয়া একই উপজেলার মীরগড় মালিপাড়া এলাকার মৃত অসীম উদ্দিনের ছেলে। ও সাইদুল নতুনহাট কাক পাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম জানান,জিনের মাধ্যমে এর আগেও প্রতারণা করে টাকা নিয়েছিল। আজ তারা আবার নকল স্বর্ণালঙ্কার দিয়ে টাকা নিতে গেলে গ্রামবাসী সহ মিলে তাদের কে আটকে রেখে পুলিশে খবর দেয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান দুই প্রতারক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে জিনের মাধ্যমে গুপ্তধন এনে দেওয়ার প্রলোভন, দুই প্রতারক আটক

আপডেট সময় : ০৩:০২:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫