ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু গুরুতর আহত রুহির চিকিৎসায় ইউএনও কার্যালয়ের সহায়তা, এগিয়ে আসার আহ্বান পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবীর মৃত্যু পশ্চিমবঙ্গ নির্বাচনে বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি বিশ্বকাপে না যাওয়া ‘মারাত্মক ভুল’-সাকিব আল হাসান বাউয়েটে অর্থ কমিটির সভা অনুষ্ঠিত, সংশোধিত বাজেট অনুমোদনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ সিংড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২ সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন দশকেও জলাবদ্ধতা কাটেনি চট্টগ্রামে, সংসদে দুঃখ প্রকাশ ও সমাধানের আশ্বাস ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও তালিকা স্থগিত, নতুন করে যাচাই-বাছাই

ঠাকুরগাঁওয়ের অব: শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গোফরানের ইন্তেকাল

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের অব: শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গোফরানের ইন্তেকাল

ঠাকুরগাঁও শহরের পরিচিত মুখ, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, ঠাকুরগাঁও ডায়াবেটিক হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল গোফরান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি..রাজিউন। তিনি বুধবার (১৪ মে) সকালে ঢাকা পিজি হাসপাতালে অসুস্থতাজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পারিবারিক সূত্রে জানা যায়, তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার সকাল ৯টায় তার মরদেহ ঠাকুরগাঁও ডায়াবেটিকস হাসপাতাল (স্বাস্থ্যসেবা হাসপাতালে) নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর সকাল ১০ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হবে। সেখানে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের পর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মুন্সিপাড়া গোরস্থানে দাফন করা হবে বলে জানায় পরিবারের সদস্যগণ।

তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারনে প্রথমে ঠাকুরগাঁও ও পরে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মো: মাহাবুব হোসেন তুহিন, জেলা যুবদলের আহবায়ক মো: আবু হানিফ মুক্তা, সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো: মাসুদুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম কামু, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েসসহ সর্বস্তরের মানুষজন গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ের অব: শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গোফরানের ইন্তেকাল

আপডেট সময় : ০৪:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫