ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, ১ লাখ ৩৬ হাজার শিশুকে টিকা দেওয়া হবে রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন মান্দায় পেট্রোল সংকটে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা গোদাগাড়ীতে কু’কু’রের উপদ্রব: জলাতঙ্ক রোধে জরুরি ভ্যাকসিনের দাবিতে দুই মন্ত্রণালয়ে আবেদন রামেকে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০ রাজশাহী চেম্বারের সভাপতি নির্বাচিত হাসেন আলী আইসিইউ না পেয়ে শিশুর মৃ/ত্যু, একদিন পরই ফোন-‘এখন আর লাগবে না, গৌরি নেই’ ভাঙা মন্দিরে জ্ঞানের প্রদীপ: এগিয়ে চলেছে চন্দনা রাণীর পাঠশালা রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু

ইঞ্জিনিয়ার্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত কাদিরাবাদ সেনানিবাসে

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৩০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইঞ্জিনিয়ার্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত কাদিরাবাদ সেনানিবাসে

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কাদিরাবাদ সেনানিবাসস্থ ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-তে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল ইফতেখার আনিস, বিএসপি, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিইঞ্জ, মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

আজকের এই নান্দনিক ও শৃঙ্খলাপূর্ণ প্যারেডের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স কোরের নবীন সৈনিকবৃন্দ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।

প্রধান অতিথি নবীন সৈনিকদের উদ্দেশে তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী জাতির গৌরবের প্রতীক। দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগই একজন সৈনিকের সর্বোচ্চ দায়িত্ব। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়িয়ে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।”

তিনি নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান, যেন তারা সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করে সেনাবাহিনীর ঐতিহ্য রক্ষায় নিবেদিতপ্রাণ সৈনিক হিসেবে কাজ করে যায়।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্যবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে চৌকষ কুচকাওয়াজ উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইঞ্জিনিয়ার্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত কাদিরাবাদ সেনানিবাসে

আপডেট সময় : ০২:৩০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫