ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে পুলিশের ‘ওপেন হাউজ ডে’, অপরাধ দমনে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার শ্রীবরদীতে পৃথক অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ২ কিশোরী পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন পঞ্চগড়ে শিক্ষার্থী ধ/র্ষ/ণ ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় যুবককে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ বাগাতিপাড়ায় নারী সমাবেশে বাল্যবিবাহ-মাদক নিয়ে আলোচনা লালপুরে অজ্ঞান পার্টির দুই সদস্য খুলনা থেকে গ্রেপ্তার, চেতনানাশক সামগ্রী উদ্ধার লালপুরে অজ্ঞাত অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক

পোরশায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

Naogaon BSTI News

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোরশায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় পরিমাপে কম ডিজেল দেওয়ার অভিযোগে দুই ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ না থাকায় একটি ব্রেড-বিস্কুট কারখানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সারাইগাছী মোড়ের মেসার্স বিসমিল্লাহ ফিলিং স্টেশনকে ডিজেল পরিমাপে কম দেওয়ার পাশাপাশি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আড্ডা রোডের কাতিপুর এলাকার মেসার্স নাহার ফিলিং স্টেশনকেও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া সারাইগাছী বাজারের মেসার্স আল মদিনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ব্রেড, বিস্কুট ও কেকের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকা এবং মোড়কে বিধি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করে পণ্য বিক্রি ও বিতরণের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানটি পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পোরশায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬