ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

বাগাতিপাড়ায় এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১১১ বার পড়া হয়েছে

Free distribution of tree saplings in Bagatipara

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ

দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫০ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় আম, লিচু ও পেয়ারার চারা

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে নাটোরের বাগাতিপাড়ায় দুইটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)।

সোমবার (২০ জুলাই) দুপুরে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়টির পাশাপাশি বাগাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬৫০ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বিভিন্ন জাতের আম, লিচু ও পেয়ারার ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।

Free distribution of tree saplings in Bagatipara-

এসএসএস জানায়, বাগাতিপাড়া উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ১ হাজার ২৫০টি ফলজ গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি সংস্থাটির ঋণগ্রহীতাদের মধ্যেও গাছের চারা বিতরণ করা হবে। সব মিলিয়ে চলতি কর্মসূচির আওতায় উপজেলায় ১ হাজার ৭৫০টি গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে।

সংস্থাটি আরও জানায়, ঋণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সহায়তা, শিক্ষা বৃত্তি, পরিবেশ সংরক্ষণ এবং বনায়ন কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এসএসএস। এরই ধারাবাহিকতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসএসএস বাগাতিপাড়া শাখার শাখা ব্যবস্থাপক মোছা. রিপা আক্তার, শাখা হিসাবরক্ষক মো. আমিরুল ইসলাম, বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংস্থাটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এসএসএস বাগাতিপাড়া শাখার শাখা ব্যবস্থাপক মোছা. রিপা আক্তার বলেন, প্রতিবছরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আমাদের ঋণগ্রহীতাদের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। বাগাতিপাড়া উপজেলায় এটি আমাদের প্রথম এ ধরনের উদ্যোগ। আমরা চাই শিক্ষার্থীরা একটি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখুক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ

আপডেট সময় : ০২:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬