ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট সময় : ১১:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ২২৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

ইউনিট সংগঠনকে আন্দোলনের মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার ইউনিট দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ইউনিট দায়িত্বশীলদের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার জাকির হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজ রহমান এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদসহ আরও অনেকে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম বলেন, ইউনিট সংগঠনই ইসলামী আন্দোলনের মূল চালিকাশক্তি। তাই ইউনিটগুলোকে সক্রিয় ও গতিশীল করার জন্য দায়িত্বশীলদের মেধা, যোগ্যতা ও কর্মতৎপরতা কাজে লাগাতে হবে। তিনি ইসলামী আন্দোলনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের পথ কখনোই সহজ ছিল না; যুগে যুগে নবী-রাসূলদেরও নানা জুলুম-নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। বিশ্বনবী (সা.)-কেও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তাই বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে দ্বীনের দাওয়াত অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল বলেন, “ইক্বামাতের দ্বীনের দায়িত্ব কোনো নফল ইবাদত নয়; বরং এটি আল্লাহর পক্ষ থেকে অপরিহার্য দায়িত্ব। প্রতিটি ঘরে দাওয়াত পৌঁছানো এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো জরুরি।”

সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ কে এম আফজাল হোসেন সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬