ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় সাপের কামড়ে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা গোমস্তাপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শিবগঞ্জ সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ ৪৫ বছর বয়সী ব্যক্তি আটক শিবগঞ্জ সীমান্তে ৯৮ বোতল ইস্কাফ সিরাপসহ তরুণ আটক শ্রীবরদীর বাবলাকোনা সীমান্তে ৮ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বাগাতিপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নাতির ছোড়া হাঁসুয়া দাদির পেটে বিদ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৫৪৩ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাতির ছোড়া হাঁসুয়া দাদির পেটে বিদ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা রক্ষা করতে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা

নাটোরের বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা খেতে আসা কুকুরকে লক্ষ্য করে নাতির ছোড়া হাঁসুয়া (কাঁচি) ছিটকে গিয়ে দাদির পেটে বিদ্ধ হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত মর্জিনা বেগম (৫০) উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মোকাব্বের আলীর স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৭ এপ্রিল বিকেল আড়াইটার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের দাবি, আগের দিন একটি কুকুর তাদের হাঁসের বাচ্চা খেয়ে ফেলেছিল। ঘটনার দিন একই কুকুর আবারও হাঁসের বাচ্চা ধরতে এলে মর্জিনা বেগমের সাত বছর বয়সী নাতি আলিফ সেটিকে তাড়াতে হাঁসুয়া ছুঁড়ে মারে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিটকে গিয়ে দাদি মর্জিনা বেগমের পেটে বিদ্ধ হয়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় চিকিৎসক ডা. সুনিলের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টার দিকে তিনি মারা যান।

নিহতের ছেলে মজনু জানান, তার ছেলে আলিফের অসাবধানতাবশত ছোড়া হাঁসুয়ার আঘাতেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান বলেন, রাজশাহীর রাজপাড়া থানা থেকে আজ শুক্রবার (৮ মে) ভোর ৪টার দিকে একটি বার্তা আসে। পরে ঘটনাটি সম্পর্কে খোঁজ নিয়ে এসআই শাজাহানের নামে সেটি ইনডোজ করা হয় এবং ঘটনার বিস্তারিত জেনে থানার পক্ষ থেকে ফিরতি বার্তা পাঠানো হয়েছে।

May 8, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাতির ছোড়া হাঁসুয়া দাদির পেটে বিদ্ধ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬