ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

লালপুর (নাটোর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ২১৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

রিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত বাবা, জড়িয়ে ধরতেই নিহত ৮ বছরের আব্দুল্লাহ

নাটোরের লালপুর উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ওই এলাকার আল আমিনের একমাত্র সন্তান। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়িতে ব্যাটারিচালিত রিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা আল আমিন। এ সময় তিনি চিৎকার দিলে ঘর থেকে দৌড়ে আসে শিশু আব্দুল্লাহ। বাবার অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরতেই সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে শিশুটির মা দ্রুত মেইন সুইচ বন্ধ করলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় আব্দুল্লাহ। তবে প্রাণে বেঁচে যান বাবা আল আমিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা-বাবা। মা বারবার মূর্ছা যাচ্ছেন, আর বাবা আল আমিন শোকাহত কণ্ঠে বলছেন—তিনি মারা গেলে ছেলেটি বেঁচে থাকলে শান্তি পেতেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আব্দুল্লাহর দাফন সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

আপডেট সময় : ০৮:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬