ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন পঞ্চগড়ে শিক্ষার্থী ধ/র্ষ/ণ ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন নলডাঙ্গায় যুবককে মারধরের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ বাগাতিপাড়ায় নারী সমাবেশে বাল্যবিবাহ-মাদক নিয়ে আলোচনা লালপুরে অজ্ঞান পার্টির দুই সদস্য খুলনা থেকে গ্রেপ্তার, চেতনানাশক সামগ্রী উদ্ধার লালপুরে অজ্ঞাত অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক

মাধনগর স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেসের নতুন স্টপেজ, পূরণ হলো এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৩২৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাধনগর স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেসের নতুন স্টপেজ, পূরণ হলো এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি

১৬ মার্চ থেকে আপ-ডাউন উভয় দিকেই ২ মিনিট করে যাত্রাবিরতি দেবে আন্তঃনগর ট্রেন

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনে যুক্ত হতে যাচ্ছে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নতুন স্টপেজ। এতে করে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মো. জাহিদুর হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, রাজশাহী–চিলাহাটি–রাজশাহী রুটে চলাচলকারী ৭৩১/৭৩২ নম্বর আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস আগামী ১৬ মার্চ ২০২৬ থেকে মাধনগর রেলওয়ে স্টেশনে আপ ও ডাউন উভয় দিকেই দুই মিনিট করে যাত্রাবিরতি দেবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন স্টপেজ চালুর কারণে আসন বণ্টন তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী টিকিট ইস্যুর নির্দেশনাও দেওয়া হয়েছে।

জানা গেছে, আগামী ১৬ মার্চ চিলাহাটি স্টেশন থেকে ছেড়ে আসা ৭৩২ নম্বর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে এই আদেশ কার্যকর হবে।

এর আগে মাধনগর স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেসের স্টপেজ দাবিতে স্থানীয় বাসিন্দারা একাধিকবার শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসব কর্মসূচিতে ব্যবসায়ী, শিক্ষার্থী, সাংবাদিকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এলাকাবাসীর মতে, মাধনগর স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেসের স্টপেজ চালু হলে স্থানীয় যাত্রীদের যাতায়াত সহজ হবে এবং রাজশাহী ও চিলাহাটি অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।

দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় মাধনগর ও আশপাশের এলাকার মানুষ বাংলাদেশ রেলওয়েকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও ট্রেনের স্টপেজ চালুর দাবিও জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাধনগর স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেসের নতুন স্টপেজ, পূরণ হলো এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি

আপডেট সময় : ০২:৪৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬