ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

রাণীশংকৈলে ইএসডিও–এডুকোর কমিউনিটি রিসোর্স টিচার প্রশিক্ষণ সম্পন্ন

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২১৯ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ইএসডিও–এডুকোর কমিউনিটি রিসোর্স টিচার প্রশিক্ষণ সম্পন্ন

৪০টি কমিউনিটির স্বেচ্ছাসেবী শিক্ষক অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা-এ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও এডুকো-এর আয়োজনে কমিউনিটি রিসোর্স টিচারদের মৌলিক প্রশিক্ষণ কোর্স–২০২৬ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) প্রশিক্ষণের সমাপনী দিনে কোর্সটি পরিদর্শন করেন খাদিজা বেগম। এসময় তিনি বলেন, “শিক্ষক হবেন শিক্ষার্থীর বন্ধু। শিক্ষার্থীদের মনোভাব বুঝে পাঠদান করলে শিক্ষা কার্যক্রম আরও কার্যকর হবে।” স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে যুক্ত হওয়ায় তিনি অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং এ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

উপজেলার ৪০টি কমিউনিটি থেকে স্বেচ্ছাসেবী শিক্ষকরা দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশ, শেখার প্রতিবন্ধকতা শনাক্তকরণ এবং অভিভাবক ও কমিউনিটির সম্পৃক্ততা বিষয়ে আলোচনা করা হয়।

গত ৯ মার্চ রাণীশংকৈলে ইএসডিও প্রকল্প কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ইউআরসি ইন্সট্রাক্টর মো. সাইফুল ইসলাম, এডুকো প্রতিনিধি মোতাহের হোসেনসহ সংশ্লিষ্টরা। প্রশিক্ষণটি সমন্বয় করেন প্রকল্প সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ইএসডিও–এডুকোর কমিউনিটি রিসোর্স টিচার প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট সময় : ১১:১৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬