ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

রাণীশংকৈলে ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২৭৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা

বিএসটিআইয়ের পরীক্ষায় মিটারে অনিয়ম প্রমাণ; ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাও এলাকায় অবস্থিত রফিক ওয়েল ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কর্মকর্তা মো. তানভীর আহমেদের সহায়তায় ফিলিং স্টেশনটির পেট্রোল, ডিজেল ও অকটেন সরবরাহের মিটার পরীক্ষা করা হয়। পরীক্ষাকালে দেখা যায়, নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যায়, এতে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার টাকার জ্বালানি ভোক্তাদের কম দেওয়া হচ্ছিল।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। ভোক্তা স্বার্থ ক্ষুণ্ন এবং ওজন ও পরিমাপে অনিয়মের দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮–এর ২৯ ধারায় রফিক ওয়েল ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং জ্বালানি বিক্রিতে স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় সচেতন মহল অভিযানের মাধ্যমে অনিয়ম উদ্ঘাটন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং জ্বালানি বিপণনে কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:২৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬