ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে শি’শুকে দুধ খাওয়ানোর সময় নারীকে কু/পিয়ে হ/ত্যা, যুবক আটক লালপুরে পানিবন্দি মানুষের পাশে প্রতিমন্ত্রী পুতুল, ৪০০ পরিবার পেল ত্রাণ বাঘায় হাঁ’সুয়ার কো/পে গৃহবধূ জুসি খাতুন নিহত, স্বামী পলাতক পঞ্চগড়ে শব্দ দূষণ থেকে শিশুদের রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা পঞ্চগড়ে সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা ও সরকারি সেবা নিয়ে মতবিনিময় তিন বছর ধরে শরীরের এক পাশ অবশ, এখনো মেলেনি প্রতিবন্ধী ভাতার কার্ড ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে অনুমোদন ছাড়া জার পানি উৎপাদন, জরিমানা

ইএসডিও–এডুকো ফান্ডেড প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ২৮৩ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইএসডিও–এডুকো ফান্ডেড প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শিশু, কিশোর ও যুব উন্নয়নে তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা উপস্থাপন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইএসডিও–এডুকো ফান্ডেড প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে এবং এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো)-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইএসডিও’র সিনিয়র এপিসি ও ফোকাল পার্সন নির্মল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।

এ সময় আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আমান উল্লাহ আল বারী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মোহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার, রাঙ্গাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এডুকো বাংলাদেশের প্রতিনিধি ও স্পন্সরশিপ প্রোগ্রাম অফিসার মো. মোতাহার হোসেন, উপজেলা তথ্যসেবা ও মহিলা বিষয়ক দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রধান শিক্ষক ও যুব ক্লাব প্রতিনিধিরা।

সভায় স্বাগত বক্তব্য দেন নির্মল মজুমদার। এডুকো বাংলাদেশের কার্যক্রম বিষয়ে আলোচনা করেন মো. মোতাহার হোসেন। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, প্রধান কার্যক্রম ও প্রত্যাশিত ফলাফল নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, রাণীশংকৈল এলাকায় ইএসডিও ও এডুকোর মতো প্রতিষ্ঠান শিশু, কিশোর ও যুবাদের নিয়ে কাজ করায় স্থানীয় জনগণ উপকৃত হবে। প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে পিছিয়ে পড়া শিশুরা শিক্ষায় এগিয়ে যাবে, বাল্যবিবাহ ও শিশুশ্রম কমবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মত দেন তারা।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, ইএসডিও–এডুকো পরিচালিত কার্যক্রম পূর্ববর্তী সময় থেকে সফলভাবে বাস্তবায়িত হয়ে আসছে। আগামী তিন বছর মেয়াদি প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে শিক্ষা উন্নয়ন, যুবদের অংশগ্রহণে সামাজিক পরিবর্তন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাবে। এতে একটি সুন্দর আগামী নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইএসডিও–এডুকো ফান্ডেড প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬