ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

নির্বাচিত হলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন: জামায়াত প্রার্থী মিজানুর রহমান

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৪০৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচিত হলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন: জামায়াত প্রার্থী মিজানুর রহমান

ঠাকুরগাঁও-৩ আসনে মতবিনিময় সভায় সাংবাদিকদের নিরাপত্তা, দুর্নীতিবিরোধী অবস্থান ও শিক্ষা-স্বাস্থ্যে অগ্রাধিকারের প্রতিশ্রুতি

ঠাকুরগাঁও-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মাস্টার বলেছেন, তিনি নির্বাচিত হলে সাংবাদিকরা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে মূলধারার সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তিনি জাতীয় সংসদে জোরালো ভূমিকা রাখবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাণীশংকৈল পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও-৩ আসনের প্রেস ও মিডিয়া সেল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, “আমরা জামায়াতে ইসলামীর রাজনীতি করি। আমাদের সংগঠন কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমি নির্বাচিত হলে আমার এলাকায় এমন কোনো রাজনীতি হতে দেব না, যাতে বিভেদ বা প্রতিহিংসা সৃষ্টি হয়। বিরোধী দলের কাউকেও আলাদা করে দেখা হবে না—সবাই সমান অধিকার পাবে।”

দুর্নীতির বিষয়ে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে আমার কোনো নেতাকর্মী দুর্নীতিতে জড়াতে পারবে না। আমি নিজেও দুর্নীতি করবো না এবং কাউকেও করতে দেব না। আমাদের সংগঠনের ভেতরে কঠোর নজরদারি ব্যবস্থা রয়েছে। কেউ অনিয়ম করলে তা সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় পর্যায়ে জানানো হয়। ফলে দুর্নীতির কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাকে জনগণের ভোটে কবুল করেন, তাহলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেব। আমার আসনের প্রতিটি মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিশ্চিত করতে কাজ করবো। হাসপাতালগুলোকে ধাপে ধাপে আরও আধুনিক ও বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।”

উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি আমানুল্লাহ আমান এবং পৌর আমির আব্দুল মাতিন বিশ্বাস।

জেলা প্রেস ও মিডিয়া সেলের সভাপতি শাহজালাল জুয়েলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মোকাররম হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচিত হলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন: জামায়াত প্রার্থী মিজানুর রহমান

আপডেট সময় : ০২:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬