ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনের তিন মাসের কারাদণ্ড সিংড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১ লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ

গোদাগাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ২৬৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

নেশাজনিত পারিবারিক কলহ ও মানসিক চাপকে প্রাথমিক কারণ হিসেবে ধারণা পুলিশের

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জিহাদ (২০)। তিনি কাশিমপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে জিহাদের মা একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আত্মীয়-স্বজনদের খবর দেন। পরে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেখা যায়, জিহাদ শয়নকক্ষে বাসের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, জিহাদ দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন এবং মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার জন্য টাকা না পাওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহ ও মানসিক চাপে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, ঘটনাটি নিয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৫:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬