
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক যুবক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জিহাদ (২০)। তিনি কাশিমপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে জিহাদের মা একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আত্মীয়-স্বজনদের খবর দেন। পরে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেখা যায়, জিহাদ শয়নকক্ষে বাসের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, জিহাদ দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন এবং মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার জন্য টাকা না পাওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহ ও মানসিক চাপে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, ঘটনাটি নিয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.