ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

এবারের নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের পতন ঘটবে: পঞ্চগড়ে সারজিস আলম

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৪:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ২৫৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবারের নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের পতন ঘটবে: পঞ্চগড়ে সারজিস আলম

গণসংযোগ ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য এনসিপি প্রার্থীর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় ঐক্যবদ্ধ নির্বাচনী জোটের পঞ্চগড়–১ আসনের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তথাকথিত ‘হেভিওয়েট’ রাজনীতিবিদদের পূর্বনির্ধারিত আধিপত্য আর টিকবে না। চব্বিশের অভ্যূত্থানের পর জনগণ বিষয়টি স্পষ্টভাবে অনুধাবন করেছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়–১ আসনের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “২০২৪ সালের আগস্ট থেকে শুরু হওয়া বিপ্লব এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। সমাজে পরিবর্তনের আভাস স্পষ্ট। মানুষ এখন শুধু ভোটের দিনের অপেক্ষায় আছে। জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবে।”

তিনি আরও বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি-ধামকি, ক্ষমতার অপব্যবহার ও মামলা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত ছিল, মানুষ এবার তাদের প্রত্যাখ্যান করবে। “গত এক বছর তিন মাস ধরে যারা মানুষের ওপর জুলুম করেছে, তারা এখন নির্বাচন সামনে রেখে ফেরেশতা সাজতে চাচ্ছে। কিন্তু জনগণ এই গিরগিটি চরিত্র চিনে ফেলেছে,”—বলেন তিনি।

ভোটারদের উদ্দেশে সারজিস আলম বলেন, মানুষ অনেকের কথা শুনবে, কিন্তু ভোট দেওয়ার সময় সঠিক সিদ্ধান্ত নেবে। শুধু পঞ্চগড়–১ নয়, সারা দেশেই ইনসাফ ও সাধারণ মানুষের পক্ষে থাকা ১০ দলীয় ঐক্যবদ্ধ জোট বিজয়ী হবে এবং সরকার গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তবে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, বিএনপির কিছু স্থানীয় নেতাকর্মী এখনো ভোটারদের হুমকি দিচ্ছেন। তিনি বলেন, “আজ সকালে এক জামায়াতকর্মী এসে অভিযোগ করেছেন, তাকে বলা হয়েছে ধানের শীষে ভোট না দিলে নির্বাচনের পর দেখে নেওয়া হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই—ভয় দেখিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারজিস আলম পঞ্চগড়–১ আসনের বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া কামনা করেন এবং ১০ দলীয় জোটের পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এবারের নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের পতন ঘটবে: পঞ্চগড়ে সারজিস আলম

আপডেট সময় : ০৪:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬