ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় পর্যায়ের জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর জোড়া ব্রোঞ্জ পদক ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

নাটোর-১ আসনে বিএনপি প্রার্থী পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, স্বতন্ত্র প্রার্থী টিপুকে জরিমানা

জেলা প্রতিনিধি, নাটোর:
  • আপডেট সময় : ০৬:২৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৬৮৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর-১ আসনে বিএনপি প্রার্থী পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, স্বতন্ত্র প্রার্থী টিপুকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ১০ হাজার টাকা অর্থদণ্ড, মুচলেকা আদায়

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে নির্বাচনী জনসভায় কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না—এ মর্মে মুচলেকাও দেওয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন কড়ইতলা এলাকায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর আয়োজিত নির্বাচনী সভায় এ ঘটনা ঘটে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় তার এক সমর্থক অপর এক নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দিয়েছেন, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং তিনি ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে মুচলেকা দিয়েছেন।

জানা গেছে, শনিবার বিকেলে আজিমনগর রেলস্টেশন এলাকায় নির্বাচনী পথসভার আয়োজন করেন সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু। ওই সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার তার বক্তব্যে আসনটির বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে দলেরই এক নেতার এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জেলা বিএনপি।
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারের কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়টি আমাদের নজরে এসেছে। দায়িত্বশীল পদে থেকে তিনি কোনোভাবেই দলের প্রার্থীর বিরুদ্ধে এমন অশালীন বক্তব্য দিতে পারেন না। বিষয়টি কেন্দ্রে অবহিত করা হবে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

January 25, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর-১ আসনে বিএনপি প্রার্থী পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, স্বতন্ত্র প্রার্থী টিপুকে জরিমানা

আপডেট সময় : ০৬:২৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬