ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল

বিচারকের ছেলে হ;ত্যা: আসামি লিমনের পাঁচদিনের রিমান্ড

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৩:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিচারকের ছেলে হ’ত্যা: আসামি লিমনের পাঁচদিনের রিমান্ড

রামেক হাসপাতাল থেকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা; পুলিশের সাতদিনের আবেদন নাকচ করে পাঁচদিন মঞ্জুর

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে ১৯ বছর বয়সী তাওসিফ রহমান সুমন হত্যা মামলায় গ্রেপ্তার আসামি ৩৫ বছর বয়সী লিমন মিয়ার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে রাজশাহী মেট্রোপলিটন আমলী আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন কোর্ট ইন্সপেক্টর আবদুর রফিক।

রিমান্ড মঞ্জুর হওয়া লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি থানার মদনেরপাড়ার এইচ.এম. সোলায়মান শহীদের ছেলে।

এর আগে নিহত তাওসিফের বাবা বিচারক আব্দুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় লিমনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। দুপুরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা লিমনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। এসময় পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় তাওসিফ রহমান খুন হন। একই ঘটনায় আহত হন তার মা তাসমিন নাহার লুসী ও হামলাকারী লিমন। তারা দু’জনই রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে নিহত তাওসিফের মরদেহ ময়নাতদন্ত শেষে জামালপুরে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিচারকের ছেলে হ;ত্যা: আসামি লিমনের পাঁচদিনের রিমান্ড

আপডেট সময় : ০৩:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫