ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাপাহারে পুনর্ভবা নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৩১৬ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহারে পুনর্ভবা নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় ৭ বছরের হাদিসুর

নওগাঁর সাপাহার উপজেলায় পুনর্ভবা নদী থেকে হাদিসুর রহমান (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাদিসুর উপজেলার কলমুডাঙ্গা গ্রামের শাহিনুর রহমানের ছেলে।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (২৬ অক্টোবর) দুপুরে হাদিসুর অন্যান্য ছেলেদের সঙ্গে পুনর্ভবা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা সহপাঠীরা দ্রুত বাড়িতে গিয়ে বিষয়টি জানায়।

পরিবার ও স্থানীয়রা তৎক্ষণাৎ নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করলেও শিশুটিকে পাওয়া যায়নি। পরে বিকেলে সাপাহার ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত তল্লাশি চালায়, কিন্তু শিশুটির কোনো খোঁজ মেলেনি।

অবশেষে রাত ৯টার দিকে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের সামনে নদীর পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ জানান, “ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।”

নিহত হাদিসুরের মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে পুনর্ভবা নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৩৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫