ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

রাজশাহীর গোদাগাড়ীতে সোনার বারসহ যুবক গ্রেপ্তার

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৪:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৬০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর গোদাগাড়ীতে সোনার বারসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ভারতে সোনা পাচারের সঙ্গে জড়িত একজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী পৌরসভার হাটপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. মোশারফ হোসেন (২০), তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতলী ইউনিয়নের বকচর গ্রামের মো. নাইমুল ইসলামের ছেলে।

অভিযান চলাকালে তার কাছ থেকে ২৯৪ দশমিক ১৩ গ্রাম সোনা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ৮১ হাজার টাকা। উদ্ধারকৃত সোনাগুলো পাঁচটি সোনার বারের কাটা অংশ ছিল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি বিশেষ দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোশারফ পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ জানান, পলাতক ডাবলু ও জাহিদসহ আরও কয়েকজনের সহযোগিতায় তিনি বিভিন্ন জেলা থেকে সোনা সংগ্রহ করে ভারতে পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন।

এই ঘটনায় উদ্ধারকৃত সোনা ও আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন,

“এটি একটি আন্তর্জাতিক সোনা পাচারচক্রের অংশ হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর গোদাগাড়ীতে সোনার বারসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫