ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন বাগাতিপাড়ায় অসহায় শাহাদাতের পরিবারের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগাতিপাড়ায় টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার

মান্দায় বিসর্জন আরতির সময় মারধরে আহত ৩

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ৫৪৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় বিসর্জন আরতির সময় মারধরে আহত ৩

নওগাঁর মান্দায় উপজেলার রামনগর হরিতলা দুর্গা মণ্ডপে বিজয়া দশমীর বিসর্জন আরতির সময় মারধরের ঘটনায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— শুভ মণ্ডল (২০), দোলন দাস (৩০) ও শেখর দাস (২০)। তাদের মধ্যে গুরুতর আহত শুভ মণ্ডলকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জনের সময় স্থানীয় কিছু যুবক মদ্যপ অবস্থায় আরতিতে অংশ নেন। এসময় কাদা ছোড়াছুড়ি নিয়ে দর্শনার্থীদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, এই সময়ে একজন নারীও হেনস্তার শিকার হন।

আহত দোলন দাস বলেন, “রামনগর হিন্দু সম্প্রদায়ের গ্রাম্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার প্রামাণিক হঠাৎ আমার ওপর চড়াও হন। এরপর তিনি ও তার সহযোগীরা আমার ভাগনে শেখর দাসকে মারধর করেন। তাকে বাঁচাতে গিয়ে শুভ মণ্ডলও আক্রান্ত হয়।”
তার দাবি, রতন কুমার এক আনসার সদস্যের লাঠি কেড়ে নিয়ে শুভ মণ্ডলকে বেদম প্রহার করেন। পরে স্থানীয়রা শুভ মণ্ডলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত রতন কুমার প্রামাণিক বলেন, “গ্রামের লোকজন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করছেন। আমি অনুরোধ করবো এ বিষয়ে সংবাদ প্রকাশ না করতে।”

মণ্ডপ কমিটির সভাপতি বিভুতিভূষণ মণ্ডল জানান, “আমি হাসপাতালে গিয়ে শুভ মণ্ডলের খোঁজ নিয়েছি। বিজয়া দশমীর মতো আনন্দঘন দিনে এমন অপ্রীতিকর ঘটনা অত্যন্ত দুঃখজনক। দ্রুত স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ভুক্তভোগীদের থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় বিসর্জন আরতির সময় মারধরে আহত ৩

আপডেট সময় : ০২:৪৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫