ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

রাজশাহীতে সাড়ম্বরে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৬২২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সাড়ম্বরে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী

রাজশাহীতে উলুধ্বনি ও শঙ্খসুরে সাড়ম্বরে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী। অষ্টমী তিথির শুরুতে নগরীর বিভিন্ন মণ্ডপে বিহিত পূজার মাধ্যমে দিনটি শুরু হয়। এদিন ভক্তরা অলঙ্কারভূষিত দেবীকে গৌরীরূপে পূজা অর্চনা করেন।

সকাল ১১টায় রাজশাহীর ত্রিনয়নী ও টাইগার মন্দিরে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। নগরীর কুমারপাড়ার অরূপ রতন দাস ও ঝিলিক দাসের একমাত্র কন্যা, ৬ বছর বয়সি শিশু শ্রেণির শিক্ষার্থী অধরা দাসকে মাতৃরূপে কুমারী পূজা করা হয়। দেবী রূপায়িত করে তাঁকে পা ধুয়ে আসনে বসিয়ে ফুল, চন্দন, ধূপ-ধুনো ও প্রসাদ দিয়ে পূজা করেন পুরোহিত। ভক্তরা প্রার্থনা করেন জগত সংসারের শান্তি ও দেশ-জাতির মঙ্গল কামনায়।

অষ্টমীর দিনে আত্মীয়-স্বজনদের বাড়ি গিয়ে ভোগ গ্রহণ ও দেবী দর্শনে ব্যস্ত সময় কাটান হিন্দু ধর্মাবলম্বীরা। এদিকে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজকুমারও নগরীর বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সকাল থেকেই বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান। তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে। নগরীর ১০২টি মণ্ডপে সাড়ে ৯শ পুলিশ সদস্য নিরাপত্তা দায়িত্ব পালন করছে। পাশাপাশি সব মণ্ডপই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

প্রতিবারের মতো এবারও নগরীর মুন্নুজান স্কুল সংলগ্ন পদ্মা নদীর ঘাটে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হবে। তবে যানজট এড়াতে মুন্নুজান স্কুলের পাশাপাশিই পুলিশ লাইন সংলগ্ন ঘাট ও আই বাঁধেও বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সাড়ম্বরে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী

আপডেট সময় : ০৩:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫