ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শিবগঞ্জ সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ ৪৫ বছর বয়সী ব্যক্তি আটক শিবগঞ্জ সীমান্তে ৯৮ বোতল ইস্কাফ সিরাপসহ তরুণ আটক শ্রীবরদীর বাবলাকোনা সীমান্তে ৮ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বাগাতিপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা

পঞ্চগড়ে বাসে ব্যবসায়ীকে অজ্ঞান করে ৮০ হাজার টাকা লুট

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৫৫২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বাসে ব্যবসায়ীকে অজ্ঞান করে ৮০ হাজার টাকা লুট

পঞ্চগড়ে দিনদুপুরে বাসযাত্রী ব্যবসায়ীকে অজ্ঞান করে ৮০ হাজার টাকা লুট করেছে মলম পার্টির সদস্যরা। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসার পর তিনি বর্তমানে সুস্থ আছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে। ভুক্তভোগী আমিরুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের প্রমাণিকপাড়া গ্রামের নুরু আকন্দের ছেলে।

সেদিন সকালে তিনি গরু ব্যবসার ৮০ হাজার টাকা নিয়ে বাসে করে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন। গন্তব্যস্থলে নামার সময় না আসায় বাসের সুপারভাইজার খোঁজ নিতে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় সিটে বসা দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় আমিরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এস এম মাহবুব উল আলম জানান, তাকে চেতনানাশক উচ্চমাত্রায় প্রয়োগ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসার পর তিন দিন পর সুস্থ হয়ে শনিবার বিকেলে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে মলম পার্টির এ চক্রকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

September 28, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে বাসে ব্যবসায়ীকে অজ্ঞান করে ৮০ হাজার টাকা লুট

আপডেট সময় : ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫