ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগমারার মচমইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল

পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জয় “হ-ত্যা” মামলায় আরও তিন আসামি গ্রেফতার

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১২:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৬৫২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জয় “হ-ত্যা” মামলায় আরও তিন আসামি গ্রেফতার

সম্প্রতি পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেটে জাবেদ উমর জয় হত্যাকাণ্ডের মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-১৩ এর সিপিসি-২ নীলফামারী ও সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের যৌথ অভিযানে দিনাজপুর জেলার কোতোয়ালী থানার বড় মাঠ এলাকা থেকে নূর রাব্বী (২৬), আবু তালেব (২৫) ও কামাল হোসেন (৪০) নামের এজাহারনামীয় আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

এজাহার সূত্রে জানা যায়, নিহত জাবেদ উমর জয় স্থানীয়ভাবে মাদক ব্যবসা ও চাঁদাবাজির প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয় আসামিরা। এর জেরে তারা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার ফাঁদে ফেলে। গত ৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে আসামিরা মোবাইল ফোনে ডেকে এনে পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেটের সামনে ধারালো অস্ত্র দিয়ে জাবেদের শরীরে একাধিক আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাবেদকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের বড় ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এবং দুদফায় হত্যাকান্ডে মূল আসামী সহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

August 22, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জয় “হ-ত্যা” মামলায় আরও তিন আসামি গ্রেফতার

আপডেট সময় : ১২:৪৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫