ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে বিয়ের অনুষ্ঠানে পরিবার, নিজ বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড উন্নয়ন প্রশ্নে কারও রক্তচক্ষুকে ভয় করি না- লালপুরে নারী এমপি তুলি তেঁতুলিয়ায় সেতুর দাবিতে মানববন্ধন, দুর্ভোগে ৫ গ্রামের ১৫ হাজার কৃষক পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারি নিহত, দুই কিশোর আহত লালপুরে ১১ ইয়াবা ট্যাবলেটসহ জয় আটক নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই ঝিনাইগাতীতে ৪৯০ ট্যাপেন্টাডল ও দুই মোবাইল ফোন জব্দ লালপুরে ২০ ইয়াবাসহ যুবক আটক, আগেও মাদক মামলায় অভিযুক্ত নারী কণ্ঠে প্রতারণা, পরে প্রবাসীর বন্ধু সেজে টাকা দাবি; লালপুরে আটক ৩

জন্মাষ্টমী উৎসব উপলক্ষে রাণীনগরে মঙ্গল শোভাযাত্রা

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ৯০৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জন্মাষ্টমী উৎসব উপলক্ষে রাণীনগরে মঙ্গল শোভাযাত্রা

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নওগাঁর রাণীনগরে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে। শনিবার উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে দেশ ও জাতির কল্যাণ কামনায় এই মঙ্গল শোভাযাত্রা, সার্বজনীন প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৬ আগস্ট) রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই দেশ ও জাতির কল্যাণ কামনায় সার্বজনীন প্রার্থনা করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অনিল চৌধুরী, যুগ্ম সম্পাদক দয়ারাম সাহা, সাংগঠিক সম্পদক দিলীপ কুমার দাস, সদস্য প্রিয়াংকা রানী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জন্মাষ্টমী উৎসব উপলক্ষে রাণীনগরে মঙ্গল শোভাযাত্রা

আপডেট সময় : ০২:৪৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫