ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগমারার মচমইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল

বাগাতিপাড়া পৌরসভার অ বা ঞ্চি ত পৌরকর বাতিল করলেন প্রশাসক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৩৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৭৪২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়া পৌরসভার অ বা ঞ্চি ত পৌরকর বাতিল করলেন প্রশাসক

সেবা নিশ্চিত না করে, নতুন করে কিছু কর আরোপ করা হয় নাটোরের বাগাতিপাড়া পৌরসভা থেকে। এতে করেই ফুঁসেফেঁপে উঠে পৌরসভাবাসী এবং জনমনে সৃষ্টি হয় ক্ষোভ। ওই কর গুলোকে পৌরবাসীরা অবাঞ্চিত কর বলে আখ্যায়িত করে সেগুল বাতিলের দাবিতে গত ২৭ জুলাই (রোববার) বিকেলে পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলার মালঞ্চি রেলগেট থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে তারা এবিষয়ে ১৮ দফা দাবিসহ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এনিয়ে, আগে সেবা দাও পরে কর নাও, বাগাতিপাড়ায় অবাঞ্চিত পৌর কর বাতিলের দাবিতে বিক্ষোভ সহ নানা শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। পরবর্তীতে এক বিশেষ জরুরী সভার মাধ্যমে নতুন করে আরোপকৃত করগুলো বাতিলেন সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে পৌরসভার সকল সদস্যদের নিয়ে এক বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায়, নতুন করে আরোপকৃত কর বাতিল করা সহ পূর্বের নিয়মানুয়ায়ী কর বহাল রাখার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।

collected

এ বিষয়ে বাগাতিপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, পৌরবাসীর কথা বিবেচনায় নিয়ে, জনগণের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করে নতুন কোনো কর আরোপ থাকছে না।

এদিকে এতদ্রুত সময়ে অবাঞ্চিত পোর কর বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ প্রকাশ করে পৌর প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন বাগাতিপাড়া পৌরসভার সাধারণ জনগণ। তারা মনে করছেন নাগরিক দাবির প্রতি এমন আন্তরিক পদক্ষেপ প্রশাসনের প্রতি জনসাধরণের আস্থা আরও বাড়িয়ে তুলবে। এর পাশাপাশি আশা করেন, অবাঞ্চিত পৌর কর যেভাবে বাতিল করা হয়েছে ঠিক সেভাবেই এই বাগাতিপাড়া পৌরসভার প্রায় ২০ হাজার নাগরিক তাদের নাগরিক সেবার ঘাটতি কাটিয়ে উন্নত সেবা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিয়ে চরম দুর্ভোগ থেকে মুক্তি দিবেন প্রশাসন।

July 30, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়া পৌরসভার অ বা ঞ্চি ত পৌরকর বাতিল করলেন প্রশাসক

আপডেট সময় : ০৭:৩৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫